মাহবুব ভাই — কানাইঘাট, সিলেট।
হার্টে একাধিক ব্লক।
প্রয়োজন ছিল বাইপাস সার্জারির।
তার ওপর হার্টের পাম্পিং ক্ষমতা
ছিল মাত্র ২৪%—অর্থাৎ রোগীর
অবস্থা ছিল অত্যন্ত জটিল।
ভয় ও দুশ্চিন্তায় অনেকের কাছে পরামর্শ
নেওয়ার পর অবশেষে তিনি
আমাদের কাছে আসেন।
তাঁর ইচ্ছা ছিল,
সম্ভব হলে হাত-পায়ের রক্তনালি ব্যবহার না
করে Total Arterial LIMA-RIMA পদ্ধতিতে
বাইপাস সার্জারি করা।
আলহামদুলিল্লাহ, আমরা তাঁর
অপারেশনটি সফলভাবে
সম্পন্ন করতে পেরেছি।
আজ অপারেশনের ১ মাস পর
ফলোআপে তিনি এসেছিলেন।
সবচেয়ে আনন্দের বিষয়—হার্টের
পাম্পিং ক্ষমতা ২৪% থেকে বেড়ে ৩৫% হয়েছে।
তিনি বর্তমানে ভালো আছেন,
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর কাছে শুকরিয়া।
মাহবুব ভাইয়ের জন্য
সবার কাছে দোয়া কামনা করছি। 🤲
আল্লাহ তাঁকে সম্পূর্ণ সুস্থতা
ও দীর্ঘ জীবন দান করুন। আমিন।

Leave a Reply