ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার।
বলতে গেলে, আমার ক্যারিয়ারের শুরু থেকেই এই হাসপাতালেই আমার প্রাইভেট প্র্যাকটিসের পথচলা শুরু।
হার্ট সার্জারির মতো অত্যন্ত সূক্ষ্ম ও সংবেদনশীল
একটি কাজ আমি নিয়মিতভাবেই
এই হাসপাতালে করে থাকি।
তার ওপর আমি মিনিমালি ইনভেসিভ
হার্ট সার্জারি করে থাকি—বাংলাদেশের খুব কম
সংখ্যক সেন্টারেই এই ধরনের কাজ হয়ে থাকে।
বিশেষ করে আমরা চিকিৎসকরা এখন
খুব কঠিন একটি সময় পার করছি।
রোগী ভালো হলে বলা হয়—আল্লাহ্ করেছেন।
আর রোগী খারাপ হলে—ডাক্তার করেছে,
হাসপাতাল করেছে।
সবই আল্লাহ করেন আমরা শুধু উছিলা ।
আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন
কাজগুলোর একটি হলো কাউকে সন্তুষ্ট করা।
তারপরও, কারও সন্তুষ্টি যখন
আমাদের কাজের স্বীকৃতি হয়ে ফিরে আসে,
তখন আমাদেরও ভালো লাগে।
কারণ, আমরাও মানুষ।
আমাদেরও অনুভূতি আছে,
ভালো লাগা আছে।
ভাবীর কথাগুলো সত্যিই মন ছুঁয়ে গেল। ❤️

Leave a Reply